চট্টগ্রাম কলেজে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের গেট-টুগেদার অনুষ্ঠিত
স্মৃতিচারণ, আড্ডা আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চট্টগ্রাম কলেজের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের প্রিলিমিনারি টু মাস্টার্স (২০২২-২৩ সেশন) এর সহপাঠীদের গেট-টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ডিপার্টমেন্টের নিজস্ব কক্ষে অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ও শুভেচ্ছা জানান বিভাগীয় প্রধান প্রফেসর হালিমা খাতুন, প্রফেসর তানিয়া শফি, প্রফেসর আনোয়ার মালেক মজুমদার, সহকারী অধ্যাপক ফারহানা হোসেন এবং প্রভাষক মোঃ আবু তাহের। শিক্ষকরা এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার সৌহার্দ্য আরও সুদৃঢ় হয় বলে ব্যক্ত করেন।

বিভাগের সেশনের মোট ৩২ জন শিক্ষার্থী এ গেট-টুগেদারে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং সহপাঠীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পুরো অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলে।

ডিপার্টমেন্ট কক্ষে প্রথম পর্বের অনুষ্ঠান ও আনন্দ-আড্ডা শেষে দুপুরে নগরীর চকবাজারস্থ ‘কুটুমবাড়ি’ রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।