খাতা কলম

স্টুডেন্ট ভিসা প্রদানে ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার মিশন

বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা আবেদন গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকায় বিশেষ মোবাইল কনস্যুলার মিশন পাঠাচ্ছে ভারতের নয়া দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস। আগামী ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালিত হবে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রোমানিয়া দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মোবাইল কনস্যুলার মিশনের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা আবেদন জমা নেওয়া। তবে এর পাশাপাশি জরুরি অন্যান্য কনস্যুলার সেবার সুবিধাও প্রদান করা হবে।

কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনা ও অনাকাঙ্ক্ষিত ভিড় বা বিভ্রান্তি এড়াতে কঠোর বার্তা দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কেবল সরকারি ‘ই-ভিসা’ (eVisa) পোর্টালের মাধ্যমে যারা নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের নিশ্চিতকরণ (Confirmation) পেয়েছেন, শুধুমাত্র তাদেরই ভিসা আবেদন গ্রহণ করা হবে।

যেসব আবেদনকারী ই-ভিসা পোর্টাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পাননি, তারা কোনোভাবেই এই মোবাইল কনস্যুলার মিশনে আবেদনপত্র জমা দিতে পারবেন না।

কনস্যুলার মিশন ফেস করার আগে সকল শিক্ষার্থী ও আবেদনকারীকে নিজ নিজ অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ কপি এবং প্রয়োজনীয় সব মূল কাগজপত্র পুনরায় যাচাই-বাছাই করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে রোমানীয় দূতাবাস।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com