চট্টগ্রাম

পতেঙ্গা সমুদ্র সৈকতে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র উদ্যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে ইফতার মাহফিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশ নেন।

ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আমিনুল হক শাহিনকে আহ্বায়ক এবং সাইদুর রহমান সাকিবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল হোসেন বাবলা, মোছলেউদ্দীন বাহার ও ফয়সাল হাসান। যুগ্ম সচিব হিসেবে রয়েছেন নেওয়াজ শরীফ, বেলাল উদ্দিন ও হাসান রিফাত।

এছাড়া সদস্য হিসেবে আছেন আলাউদ্দিন খোকন, জাকারিয়া হোসেন, আল আমিন রিফাত, রাইসুল রিফাত, মামুন, এমরান, সামিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সাপ্তাহিক ‘আজকের সত্য সংবাদ’ ও সিক্সটিন বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক হাজি হারুন অর রশিদ এবং ‘অপরূপ পতেঙ্গা’র অ্যাডমিন শেখ জাহিদ হাসান।

সভায় বক্তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করা এবং বন্দর ও পতেঙ্গা এলাকার সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com