চট্টগ্রাম

মসজিদের সংস্কারে এমপি আবু সুফিয়ানের অনুদান ঘোষণা

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান নগরীর কাপাসগোলায় অবস্থিত জামতলা জামে মসজিদের সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। আজ শুক্রবার (১৯ জুন, ২০২৬) মসজিদটিতে জুমার নামাজ আদায় শেষে তিনি এই অনুদানের কথা জানান। ঘোষিত অনুদানের মধ্যে মসজিদের মূল সংস্কার কাজের জন্য তিন লক্ষ টাকা এবং মসজিদ সংলগ্ন কবরস্থানের সংস্কারের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

​আজ জুমার নামাজ আদায়ের পর সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তাঁর এই সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​এ সময় সংসদ সদস্যের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য মহসিন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু আহমেদ, রমজু মিয়া, খালেদ সাইফুল্লাহ, সালাউদ্দিন কায়সার লাবু, এম এ হালিম এবং জাকু উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, বখতিয়ার, মাসুদ রেজা, নুরুল হাসান টিপু, ওসমান, মামুন, আলমগীর, জসীম উদ্দিন, হিরু, ইমরান লিটন, নিপু, টিটু, আলী হায়দার রানা, ফাহিম, তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুদান ঘোষণার সময় জামতলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি করিম, সাধারণ সম্পাদক মঞ্জুসহ চকবাজার থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com