চট্টগ্রাম

সংঘরাজ শীলালংকার মহাথেরোর ১২৭তম জন্মদিবস আজ

মির্জাপুর শান্তিধাম বিহারে ধর্মীয় উৎসবের আয়োজন

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাপুরুষ সংঘরাজ শীলালংকার মহাথেরোর ১২৭তম জন্মদিবস আজ (২১ জুন, ২০২৬)। পরম পূজনীয় এই ধর্মীয় নেতার জন্মোৎসব উপলক্ষে দিনব্যাপী বিশেষ আলোচনা সভা ও পুণ্যময় সংঘদানের আয়োজন করা হয়েছে।

আজ রবিবার সকাল ৯টা থেকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর শান্তিধাম বিহার প্রাঙ্গণে এই আলোচনা সভা ও সংঘদান অনুষ্ঠান শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধেয় ভিক্ষুসংঘ, উপাসক-উপাসিকা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ বৌদ্ধরা এই পুণ্যোৎসবে অংশ নিয়েছেন।

উক্ত ধর্মীয় অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থেকে সংঘরাজের জীবন, দর্শন ও শান্তিবাণীর ওপর আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ এবং পুণ্যময় সংঘদান অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য সর্বস্তরের দায়ক-দায়িকাবৃন্দকে বিশেষ অনুরোধ জানিয়েছেন উদযাপন ও বিহার পরিচালনা কমিটি।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com