Home » সিএমটিএফ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিএমটিএফ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

0 comments 20 views
A+A-
Reset

বন্দরনগরী চট্টগ্রামের মেডিকেল ট্যুরিজম খাতের সর্ববৃহৎ সংগঠন ‘চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ)’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) চট্টগ্রাম নগরীর ওয়েল পার্ক রেসিডেন্সিতে সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা শাব্বির আহমেদ তামিম, ডা. শফিউল আজম, সভাপতি আবদুল আলিম রাজু এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন।

​উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ) মূলত দেশ ও বিদেশের উন্নত মানের হাসপাতালগুলোর সাথে চিকিৎসা খাতের মানোন্নয়ন, রোগীদের সহজে সেবা প্রাপ্তির পথ সুগম করা এবং বিদেশে উন্নত চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য ও পরামর্শ সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com