রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিশাল র‍্যালি ও বর্ণাঢ্য মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেছে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় ইপিজেড থানা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে মূল মিছিলে যোগ দেন।

ইপিজেড থানা বিএনপি এবং ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী ও অঙ্গসংগঠনের অগণিত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও জাতীয়-দলীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন।

মিছিলে ইপিজেড থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নিয়ে রাজপথ সরগরম করে তোলেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক লড়াই ও সংগ্রামের ধারক-বাহক হিসেবে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে তৃণমূল পর্যায়ের প্রতিটি স্তরের কর্মী দলবদ্ধভাবে মাঠে নেমেছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির এই রাজনৈতিক ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com