ইপিজেডে বিভিন্ন দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শনে ইসরাফিল খসরু
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহর নারিকেল তলাস্থ দিপীকা সংঘ, বন্দরটিলাস্থ শান্তি সংঘ এবং সিইপিজেড শ্রী শ্রী কৃষ্ণ মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর, ২০২৬) সন্ধ্যায় এসব পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, “বিএনপি সব সময় শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের কল্যাণময় আহ্বান জানিয়ে আসছে। এবারও শারদীয় দুর্গোৎসবের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে। উৎসব ঘিরে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে কিংবা কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।”
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাদ বারেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান, সহ-সভাপতি মো. শাহজাহান, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এবং উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।
পূজা কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দিপীকা সংঘের সভাপতি অ্যাডভোকেট মোহন লাল মহাজন, নগর পূজা উদযাপন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার শীল, ইপিজেড থানা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম মহাজন নব, দিপীকা সংঘ পূজা কমিটির সভাপতি সুজন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অন্তু মহাজন রাজু এবং পতেঙ্গা থানা পূজা কমিটির সভাপতি সৈকত মহাজন সাজু।
এ ছাড়াও স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান পারুল, মো. নওশাদ হোসেন, সাবেক নগর ছাত্রদল নেতা মো. হোসেন টিটু, যুবদল নেতা হোসনী মোবারক রিয়াদ, সাইফুর রহমান রনি, ওয়ার্ড যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন রুপি, মো. সম্রাটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় দিপীকা সংঘের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন শেষে ৩৯ নম্বর ওয়ার্ডের আরও ৫টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের খোঁজখবর নেন ইসরাফিল খসরু।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।