বিনোদন

মিশরের পর মেহজাবীনের গন্তব্য সৌদি আরব!

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীন অভিনীত ‘সাবা’

চলচ্চিত্রে পা রেখেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসবে ছাপ রেখেছেন। সেই উদযাপনের মধ্যেই এলো নতুন খবর!

আসছে ডিসেম্বরের ৫ তারিখে সৌদি আরবের জেদ্দা শহরে বসছে ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪র্থ আসর, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মেহজাবীন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’।

উৎসবের ওয়েব সাইটে সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। উৎসবচলাকালীন ৮, ৯ ও ১৪ ডিসেম্বর ছবিটি দেখতে পারবেন দর্শক। এরইমধ্যে উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে টিকেটও পাওয়া যাচ্ছে। উৎসবে মেহজাবীন ও পরিচালক মাকসুদ হোসেনের অংশ নেওয়ার কথা রয়েছে।

সৌদির এই উৎসবে অংশ নেয়ার আগে ১৩ নভেম্বর মিশরের কায়রো শহরে বসছে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪৫তম আসর। আর এই আসরেই বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’।

উৎসবে ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো ছবির নাম দেখা গেছে। মেহজাবীন অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এই উৎসবেও পরিচালকসহ মেহজাবীনের উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com