খাতা কলম

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ দিন পেছাল

বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৫ দিন পিছিয়েছে।

আজ (বুধবার) ঢাবি সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ এটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমার কারণে আমরা শুধু ‘ক’ ইউনিটের (বিজ্ঞান ইউনিট) পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ওই দিন চারুকলা ইউনিটের পরীক্ষা হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৫ জানুয়ারি। ব্যবসায় শিক্ষা ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এছাড়া, আইবিএর ভর্তি পরীক্ষা হবে ৩ জানুয়ারি।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com