বিনোদন

রাজস্থানে অর্জুন বাজওয়ার সঙ্গে ঘুরতে গেলেন সারা

নতুন প্রেমের গুঞ্জন

সারা আলী খান ও কার্তিক আরিয়ান সম্পর্কের অধ্যায় বন্ধ হয়ে গেছে কয়েক বছর আগে, এরপর থেকে সারার প্রেমের গুঞ্জন শোনা যায়নি। তবে কিছু মাস আগে, খবর রটে যে সাইফ আলী খানের কন্যা সারা নাকি অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে গোপনে প্রেম করছেন। এবার সেই গুঞ্জনে যেন আরও আগুন লেগে গেছে!

রাজস্থানে এক বিলাসবহুল হোটেল থেকে সারা ও অর্জুন দুজনেই ছবি পোস্ট করেছেন। যদিও তারা একসঙ্গে ছবিটি শেয়ার করেননি, তবে আলাদা আলাদা ছবির ব্যাকগ্রাউন্ড দেখে স্পষ্ট যে তারা একই জায়গা থেকে ছবিটি পোস্ট করেছেন। এই থেকেই নেটিজেনরা ধারণা করছেন, তারা হয়তো রোমান্টিক ভ্যাকেশন কাটাচ্ছেন একসঙ্গে।

সারা আলী খান তার পোস্টে রাজস্থানের সৌন্দর্য তুলে ধরেছেন, কখনো হোটেলের স্টাফদের সঙ্গে ছবি তুলেছেন, আবার কখনো মরুভূমি সাফারি উপভোগ করার ছবি শেয়ার করেছেন। অন্যদিকে, অর্জুন প্রতাপ বাজওয়া একটি হোটেলের জিম থেকে ছবি পোস্ট করেছেন, কিন্তু সেখানেও সেই একই হোটেলটির চিহ্ন দেখা গেছে, যা তাঁর এবং সারার ভ্রমণের মিল নিশ্চিত করেছে।

গত অক্টোবরে সারা ও অর্জুন কেদারনাথ সফরে গিয়েছিলেন, সেই সফরের সময়ও তারা আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন, কিন্তু প্রেমের গুঞ্জন তো কম ছিল না। তবে এ বিষয়ে সারা বা অর্জুন কোনো কিছুই স্পষ্ট করেননি।

অর্জুন প্রতাপ বাজওয়া হলেন একজন মডেল এবং এমএমএ ফাইটার, এবং একাধিক বলিউড ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে অক্ষয় কুমারের ‘সিং ইস ব্লিং’।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com