Home » চট্টগ্রামে বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর পৃষ্ঠপোষকতা

চট্টগ্রামে বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর পৃষ্ঠপোষকতা

by দাঊদ আরমান
0 comments 246 views
A+A-
Reset
দ্য চিটাগং ট্রাস্ট - বাংলাদেশ (সিটিবি) কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের পৃষ্ঠপোষকতা

দ্য চিটাগং ট্রাস্ট – বাংলাদেশ (সিটিবি) কর্তৃক পরিচালিত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার (২০ ডিসেম্বর, ২০২৪)। চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজে এই পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত চলে।

এইসময় দ্য চিটাগং ট্রাস্ট – বাংলাদেশ (সিটিবি) এর আমন্ত্রণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট – চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অধ্যাপক ঝন্টু বড়ুয়া এবং সদস্য সচিব বাপ্পি দে পরীক্ষাকেন্দ্রটি পরিদর্শন করেন।

অধ্যাপক ঝন্টু বড়ুয়া বলেন,

“শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য চিটাগং ট্রাস্ট – বাংলাদেশ (সিটিবি) শিক্ষার প্রসারে যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”

সদস্য সচিব বাপ্পি দে জানান,

“সিটিবি’র সম্মানিত চেয়ারম্যান জনাব অরুণ কান্তি মল্লিক আমাদেরকে এই মহৎ আয়োজনে আমন্ত্রণ জানান। এই উদ্যোগটি শিক্ষার প্রসারে দ্য চিটাগং ট্রাস্ট – বাংলাদেশ (সিটিবি)-এর অবদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের পাশে থাকতে এবং শিক্ষার উন্নয়নে কাজ করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় হবে।।”

এই উদ্যোগে সহায়তা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ এবং কর্মীরা। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন বিপ্লব চৌধুরী বিল্লু, ইঞ্জিনিয়ার সুব্রত সেন, মোহাম্মদ ওমর ফারুক, পলাশ দাশ, জীবন মিত্র রাজ, সুকান্ত মজুমদার, উৎসব চৌধুরী এবং আরো অনেকে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com