Home » পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জমকালো পিঠা উৎসব

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জমকালো পিঠা উৎসব

0 comments 234 views
A+A-
Reset
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

চট্টগ্রামের খুলশিতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের উদ্যোগে আয়োজিত “সঞ্জীবনী পিঠা উৎসব” অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং সংলগ্ন মাঠে এই উৎসব আয়োজন করা হয়।

ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপক আতিকুর রহমানের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন ড. ফসিউল আলম, চেয়ারম্যান ফারজানা আমিন, বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী। ব্যবসায় অনুষদের “অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এনজিও” কোর্সের এসেসমেন্ট হিসেবে এই পিঠা উৎসব পরিচালিত হয়।

উৎসবের আয়োজক, ব্যবসায় অনুষদের ২৫তম ব্যাচের শিক্ষার্থী রকিবুল হোসেন তুহিন জানান, “এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ব্যবস্থাপনা ও ব্যবসায়ের বাস্তব ধারণা অর্জনে সহায়তা করে।” তিনি আরও বলেন, উৎসবের আয় থেকে প্রাপ্ত অর্থ হতদরিদ্রদের শিক্ষাসামগ্রী বিতরণে ব্যবহার করা হবে।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপক আতিকুর রহমান বলেন, “এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বাড়বে। আমি আশা করি, শিক্ষার্থীরা তাদের আয়ের একটি অংশ সমাজের কল্যাণে ব্যয় করবে।”

পিঠা উৎসবে আগত দর্শনার্থীরা জানান, এই পিঠা উৎসব শুধুমাত্র শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন নয়, বরং মানবিক চেতনা ও সামাজিক দায়িত্ববোধ তৈরির একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com