দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় বাংলাদেশি ব্যবসায়ীদের প্রায় তিন শতাধিক দোকান লুটপাট ও ভাঙচুরের শিকার হয়েছে।
সহিংসতার সূত্রপাত
সোমবার নির্বাচনের ফলাফল পুনরায় ঘোষণার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী মাপুটোসহ বোয়ানি, সিমুই, বেইরা, নামপুলা ও অন্যান্য শহরে আন্দোলনকারীরা লুটপাট, ভাঙচুর এবং জ্বালাও-পোড়াও শুরু করে। এক রাতের মধ্যেই বাংলাদেশি প্রবাসীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশিদের আতঙ্ক
মোজাম্বিকে বাংলাদেশ দূতাবাস না থাকায় প্রবাসী বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার শাহ আহমেদ শফী কমিউনিটির নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।