চট্টগ্রাম

কালুরঘাটে পরিত্যক্ত টেক্সটাইল কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাটে বেইজ টেক্সটাইল নামে একটি পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কারখানার ভবন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেন।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দীন জানিয়েছেন, কারখানাটি বেশ কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় ছিল। সাম্প্রতিক সময়ে কারখানাটি থেকে বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

সকালে কারখানার একটি ভবনে আগুন লাগে। ভবনের ভেতরে কিছু খালি কার্টন ছাড়া তেমন কিছু ছিল না। সকাল ৯টা ২০ মিনিটে ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে পরিত্যক্ত কারখানায় এ ধরনের অগ্নিকাণ্ড স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com