চট্টগ্রাম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চট্টগ্রামে বিশেষ প্রার্থনা সভা

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে নগরীর মৈত্রিভবনে হিন্দু ফাউন্ডেশনের হরি মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা ও আলোচনা সভা

ধীমান ভট্টাচার্য্যের পৌরহিত্য এবং সুজন দাশের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য সচিব বাপ্পী দে। সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল এবং প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ।

সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লু, প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী, দীপক চৌধুরী কালু, সুমন ঘোষ বাদশা, সাংবাদিক বাবলু দাশ, ড. লিটন আচার্য্যসহ আরও অনেকে।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশের জন্য অবদান স্মরণ করে বলেন, “তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সব ধর্ম ও জাতিগোষ্ঠীকে একতাবদ্ধ করেছিলেন। তার দেখানো পথেই আমরা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাব।”
প্রার্থনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের দীর্ঘায়ু এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com