Home » গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় নাম শহীদ আসাদ: তারেক রহমান

গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় নাম শহীদ আসাদ: তারেক রহমান

by খবর ২৪ ঘন্টা
0 comments 877 views
A+A-
Reset
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন জরুরি: তারেক রহমান

৬৯-এর গণআন্দোলনের অন্যতম নায়ক শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “শহীদ আসাদ আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।”

আজ সোমবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।

গণতন্ত্রের সংগ্রামে অনুপ্রেরণা

তারেক রহমান বলেন, “সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে শহীদ আসাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার রক্তের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয় এবং দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করে।”

শহীদ আসাদ দিবস আজ

শহীদ আসাদ

ঐক্যের আহ্বান

শহীদ আসাদের আত্মত্যাগ বর্তমান ও ভবিষ্যতের সকল গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন,

“আজকের দিনে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করাই আমাদের প্রধান দায়িত্ব। এ জন্য আমি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com