চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, “স্বাধীনতা-পরবর্তী দুঃসময় এবং স্বৈরাচারী দুঃশাসনের মধ্যেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির আশা ও আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। সততা, নিষ্ঠা, এবং দেশপ্রেম দিয়ে তিনি শুধু জনগণের হৃদয় জয় করেননি, বরং অর্থনৈতিক, কৃষি ও সামাজিক ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন।”
সবুজ বিপ্লব এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা
রোববার (১৯ জানুয়ারি) বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন,
“শহীদ জিয়া সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়িয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করেছিলেন। তাঁর প্রবর্তিত উৎপাদনের রাজনীতি দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেয়।”
গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক
সুফিয়ান আরও বলেন, “বিগত ১৬ বছর ধরে বিএনপি জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। জনগণ এখনো গণতন্ত্রের আশায় বুক বেঁধে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
জিয়ার নেতৃত্ব ও ভবিষ্যৎ দৃষ্টি
১৯ দফা কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান যে সাম্য ও উন্নয়নমুখী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই আদর্শ অনুসরণ করেই তারেক রহমান জাতির সামনে ৩১ দফা কর্মসূচি উপস্থাপন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খান, চরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কাস খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার এস এম তারেক, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ছোটন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক, কধুরখীল ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দীন, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান মেম্বার, কধুরখীল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ, খরনদ্বীপ ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আনছারী।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক সায়েম হোসেন টিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসীন খোকন, গোলাম হোসেন নান্নু, জাহেদুল হক রাশেদ, নুর হোসেন ও ইব্রাহিম চৌধুরী।