তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন নির্বাচনের সময় তারকাদের রাজনৈতিক প্রচারণায় দেখা গেছে। কেউ কেউ সরাসরি প্রার্থী হয়ে ভোটের ময়দানেও নেমেছেন। এবার সেই তালিকায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম আসায় শুরু হয়েছে নানা জল্পনা।
রাজনীতিতে যুক্ত হচ্ছেন ঋতুপর্ণা?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিনেত্রী রচনা ব্যানার্জির জয় এবং আগামী বিধানসভা নির্বাচন ঘিরে ঋতুপর্ণার নাম শিরোনামে আসতে থাকে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলে ঋতুপর্ণা স্পষ্টভাবে জানিয়েছেন,
“আমি রাজনীতির কিছু বুঝি না। আমি একজন শিল্পী, তাই শিল্পী হিসেবেই থাকতে চাই।”
তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রস্তাব দিলে রাজনীতিতে যুক্ত হবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব এ সংক্রান্ত কথা।”
ঋতুপর্ণা সম্প্রতি চুঁচুড়া উৎসবে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের আমন্ত্রণে তিনি উপস্থিত হন। সেখানেই রাজনীতিতে আসা নিয়ে এই আলোচনা হয়।