চট্টগ্রাম

রউফাবাদে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

চট্টগ্রামে বিএনপি’র ৭নং পশ্চিম ষোলশহর, রউফাবাদ কলোনি শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজী বেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, মহানগর বিএনপির নেতা মোহাম্মদ ইসকান্দার, এবং সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রঞ্জিত বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপির নেতা এইচ এম আজাদ, বায়েজিদ থানা বিএনপির নেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ নাসির উদ্দীন ও মোহাম্মদ সারোয়ার। নগর কৃষক দলের নেতা জসীম উদ্দিন, বিএনপির নেতা আবদুল আজিজ ও মোহাম্মদ সাইফুলও বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা বিএনপির নেতা মোহাম্মদ সালামত আলী এবং সঞ্চালনায় ছিলেন যুব নেতা পমপম বড়ুয়া।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com