Home » হোয়াইট হাউসে টিকটকারদের দাপট!

হোয়াইট হাউসে টিকটকারদের দাপট!

বদলে যাচ্ছে প্রেস ব্রিফিংয়ের নিয়ম

by খবর ২৪ ঘন্টা
0 comments 179 views
A+A-
Reset
হোয়াইট হাউসে টিকটকারদের দাপট! বদলে যাচ্ছে প্রেস ব্রিফিংয়ের নিয়ম

এখন থেকে টিকটক কন্টেন্ট ক্রিয়েটর ও পডকাস্টারদের জন্য হোয়াইট হাউসের দরজা খুলে দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কারোলিন লিভিট জানিয়েছেন, হোয়াইট হাউসের প্রেস পাসের জন্য টিকটকার ও পডকাস্টাররা আবেদন করতে পারবেন।

মূলধারার গণমাধ্যমকে প্রায়ই ‘গণশত্রু’ বলে আখ্যা দেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এবার তিনি নিউ মিডিয়ার মাধ্যমে সমর্থকদের কাছে পৌঁছানোর নতুন কৌশল নিচ্ছেন।

২৭ বছর বয়সী লিভিট মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো ব্রিফিং করেন। তিনি বলেন,

‘ডোনাল্ড ট্রাম্পের কল্যাণে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইট হাউসের এই কক্ষটি নিউ মিডিয়ার জন্য উন্মুক্ত করতে পেরে আমি গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি টিকটকার, ব্লগার, পডকাস্টার বা নিউজ কনটেন্ট নির্মাতা হন, তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশের জন্য প্রেস ক্রেডেনশিয়ালের আবেদন করতে পারবেন।’

ট্রাম্প এর আগেও নির্বাচনী প্রচারে প্রধানধারার টিভি নেটওয়ার্ক এড়িয়ে ডানপন্থী পডকাস্টারদের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে জো রোগানের মতো জনপ্রিয় পডকাস্ট শোতে উপস্থিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিউ মিডিয়ার প্রতি এই আগ্রহ ট্রাম্পের নির্বাচনী কৌশলেরই অংশ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com