বাংলাদেশ

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শনী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে

জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে শহীদ হওয়া নোয়াখালীর গর্বিত বীর শহীদদের স্মরণে ও তাঁদের অবদান সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরতে এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর শাখা। গতকাল শুক্রবার দিনব্যাপী জেলা শহরে সাধারণ মানুষের জন্য এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

​আয়োজিত এই তথ্যচিত্র প্রদর্শনী সরাসরি ঘুরে দেখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব।

​প্রদর্শনী দেখতে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে। নোয়াখালী শহর শিবিরের নেতৃবৃন্দ জানান, জুলাই গণঅভ্যুত্থানে নোয়াখালীর যেসব অকুতোভয় সন্তান বুকের রক্ত ঢেলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, তাঁদের আত্মত্যাগের স্মৃতি ও বীরত্বগাঁথা তরুণ প্রজন্মের মাঝে জাগ্রত রাখতেই তাঁদের এই ধারাবাহিক উদ্যোগ।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com