ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) নগরীর কাপাসগোলা, বাদুরতলা ও চকবাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের স্বৈরশাসকরা আবারও তাদের আধিপত্য কায়েমের ষড়যন্ত্র করছে। বাংলার মাটিতে এই রক্তচোষা ঘাতকদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত কোনও আপস নয়, কোনও ছাড় নয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রমজু এস এম আবু সালেহ, বিএনপি নেতা শফিকুল ইসলাম খোকন, এখতিয়ার হেসেন, আবু আহমেদ, নুরুল আলম শিপু, আনিসুজ্জামান সাইমন, এস এম সিরাজ, রিয়াজুদ্দিন সাত্তার মামুন, নুরুল হাসান টিপু, আলমগীর, ওসমান, জসিন উদ্দীন, ইব্রাহিম, মোহাম্মদ এরশাদ, বাপ্পি দে, রাহাতউল্লাহ রবিন, ইলিয়াস জিকু, আক্তার হোসেন, ইমরান লিটন, কামাল, হাবিব, আযম, আরিফ, আলম, সোহেল, জাবেদ, গিয়াস, আবছার, সিনবাদ, মুন্না, আলী হায়দার রানা, রহিত, ফারহাদুল ইসলাম তারেক, তাওসিফ, শামস প্রমুখ।