Home » মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 comments 265 views
A+A-
Reset
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীনের দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামের চকবাজার নবাব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বাদ আসর স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি নেতা রমজু মিয়া, নূর হোসেন, আব্দুর রাজ্জাক, শাহাজাহান কবির শাহীন, লাভু, আবু সালেহ, মনজুর আলম, সেলিম সিদ্দিকী, শফিকুল ইসলাম খোকন, আসাদুর রহমান টিপু, মেজবাহ উদ্দিন মিন্টু, আবু আহমেদ, নুরুল আলম শিপু, এস এম সিরাজ, মামুন, মাসুদ রেজা, জিএম কে রানা, সালাউদ্দিন, ইলিয়াস জিকো, ইমরান লিটন, রানা, আলম সালাউদ্দিন, সোহেল, গিয়াস, এরশাদ উল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম, তারেক, শফিকুল আলম, কামাল, মোফাজুল হোসেন, এখতিয়ার হোসেন, হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ দলের অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের ঐক্য ও শক্তিশালী ভবিষ্যৎ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com