Home » প্যারিসে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার উদ্যোগ

by খবর ২৪ ঘন্টা
0 comments 1.1K views
A+A-
Reset
প্যারিসে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সের প্যারিসের ওভারভিলা বাংলাদেশি জামে মসজিদে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার উদ্যোগে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও উস্তাদুল মুহাদ্দিসীন আল্লামা হবিবুর রহমান (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাহজালাল ম্যানচেস্টার ইউ কে জামে মসজিদের খতিব ও আনজুমানে আল ইসলাহ যুক্তরাজ্যের কেন্দ্রীয় নেতা মাওলানা খায়রুল হুদা খান।

তিনি আলোচনায় বলেন, “ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) একজন মকবুল ওলী ছিলেন। তার সবচেয়ে বড় খেদমত হলো কুরআন শিক্ষার প্রসার এবং দারুল কেরাত প্রতিষ্ঠা। তিনি ছিলেন শুধু রাইসুল কুররা নন, বরং শায়খুল হাদীস হিসেবেও ইসলামী জগতে অনন্য ভূমিকা পালন করেছেন।”

তিনি আরও বলেন,

“কবর জিয়ারত করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ঈসালে সওয়াব মাহফিল মূলত দোয়ার মাহফিল, যেখানে আমরা আমাদের পূর্ববর্তী ওলিদের রুহের মাগফিরাত কামনা করি।”

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার সভাপতি মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শাহ আবুল হাসান কালামে পাক থেকে তেলাওয়াত করেন, কারী রুবেল আহমেদ শানে ফুলতলী পরিবেশন করেন এবং আবু সাঈদ নাতে রাসুল পরিবেশন করেন।

dhakapost

ফ্রান্স আনজুমানে আল ইসলাহর সাধারণ সম্পাদক কাজী মুহিত আহমেদের পরিচালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন:

  • ফ্রান্স আল ইসলাহ শাখার উপদেষ্টা কারী মিজা শফিকুর রহমান
  • ওভারভিলা জামে মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ
  • গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল উদ্দিন
  • মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মদ আবু সিদ্দিক আনসারী
  • হাফিজ জিল্লুর রহমান

এছাড়া, ফ্রান্সের বিভিন্ন স্থান থেকে আগত আলেম, কমিউনিটির নেতৃবৃন্দ ও আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের বিভিন্ন শাখার সদস্যরা মাহফিলে অংশ নেন।

সম্মাননা প্রদান

মাহফিল শেষে মিলাদ শরীফ, বিশেষ মুনাজাত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। প্রধান অতিথি মাওলানা খায়রুল হুদা খানকে ফ্রান্সআনজুমানে আল ইসলাহর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com