আইটি

ইউরোপ প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতার বিজ্ঞপ্তি

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এই নির্দেশনা জারি করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যোগাযোগের অন্যতম মাধ্যম হলেও অসতর্কতাবশত প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও বড় ধরনের আইনি ও অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে কনটেন্ট শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জোর দিয়ে জানায়, যেকোনো তথ্য বা পোস্ট শেয়ার করার পূর্বে তার সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা আবশ্যিক। সংশ্লিষ্ট দেশের আইন পরিপন্থি, উসকানিমূলক, বৈষম্যমূলক কিংবা হিংসাত্মক মনোভাব প্রকাশ করে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিদেশে বসবাসরত প্রবাসীদের স্থানীয় আইন, সামাজিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়েছে। দায়িত্বশীল অনলাইন আচরণ যেমন ব্যক্তিকে আইনি ঝুঁকি থেকে রক্ষা করবে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখবে বলে আশা প্রকাশ করে দূতাবাস।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com