মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট গ্রহণের আহ্বান জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে, ফলে সময়মতো এমআরপি ডেলিভারি দেওয়া কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ করতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।
বিশেষ বিবেচনায় এমআরপি ইস্যু
তবে যাদের ই-পাসপোর্ট পেতে জটিলতা রয়েছে, তাদের জন্য সীমিত পরিসরে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমে ইস্যু করা হবে এবং তা কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে বিতরণ করা হবে।