Home » বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো

বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো

আয় ৩১৫০ কোটি টাকা

by খেলা ডেস্ক
0 comments 1.2K views
A+A-
Reset
টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো

৪০ বছর বয়সে পা রেখেও ফুটবল মাঠে দাপট ধরে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু মাঠেই নয়, আয়েও সবার শীর্ষে এই পর্তুগিজ সুপারস্টার। ক্রীড়াবিদদের আর্থিক বিষয়ে বিশেষায়িত সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র তালিকায় টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট হয়েছেন তিনি।

২০২৪ সালে রোনালদোর মোট আয় ছিল ২৬ কোটি ডলার বা প্রায় ৩১৫০ কোটি টাকা। এর মধ্যে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে পারিশ্রমিক বাবদ পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার এবং স্পনসর চুক্তি থেকে আরও ৪ কোটি ৫০ লাখ ডলার।

Cristiano Ronaldo confirms future plans amid wild Man City & PSG rumours

শীর্ষ আয়কারী অ্যাথলেটদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাস্কেটবল তারকা স্টিফেন কারি, যার মোট আয় ১৫ কোটি ৩৮ লাখ ডলার। তৃতীয় অবস্থানে ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি, যার আয় ১৪ কোটি ৭০ লাখ ডলার। লিওনেল মেসি ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন, আর লেব্রন জেমস ১৩ কোটি ৩২ লাখ ডলার আয় করে পঞ্চম স্থানে।

শীর্ষ ১০ আয়কারী ক্রীড়াবিদের মধ্যে পাঁচজন ফুটবলার, দুজন বাস্কেটবল খেলোয়াড়, দুজন বক্সার এবং একজন গলফার। তবে এই তালিকায় কোনো নারী ক্রীড়াবিদ জায়গা পাননি, যা ক্রীড়া জগতে আয়বৈষম্যের চিত্র তুলে ধরে।

২০২৪ সালে শীর্ষ ১০০ ক্রীড়াবিদের মোট আয় ৬২০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৪% বেশি।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com