Home » রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

চট্টগ্রামে বিশাল সমাবেশ

0 comments 223 views
A+A-
Reset
এটিএম আজহারকে মুক্তির দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ মঙ্গলবার চট্টগ্রামে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, “আজ গোটা বাংলাদেশ ফুঁসে উঠেছে এবং আমরা আর বন্দিশালার তালা ভাঙতে চাই না। দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের রক্ত ঝরেছে, কারাবরণ ও ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে।”

হামিদুর রহমান আযাদ আরও বলেন, “বিরোধী দল দমন করতে জামায়াতকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। তবে জামায়াত কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং ৫ আগস্টে ছাত্রজনতা রক্ত দিয়েছে।”

May be an image of one or more people and crowd

তিনি এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করে বলেন,

“এটিএম আজহারকে মুক্তি দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে, অন্যথায় রাজপথে আন্দোলন করা হবে।”

জামায়াতের নেতারা দাবি করেন, এটিএম আজহারকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে এবং তার প্রতি চরম জুলুম ও অন্যায় হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আয়োজনে লালদীঘির মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী, অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, অধ্যক্ষ আমিরুজ্জামান, জাফর সাদেক, আনোয়ারুল আলম চৌধুরী, আলাউদ্দিন সিকদার, ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, এস এম লুৎফর রহমানসহ অনেক নেতৃবৃন্দ।

May be an image of ‎5 people, dais and ‎text that says '‎বসলমের גתוגדל মুক্তির দাবীতে আযাদ সাবেক এমপি বামী মাবেশ ১৮ ফের্রয়ারি ২৫ বিকেল ২৫,জিব্লনান্টা ৩টা ঐতিহাসিক লালদিষ্ী ময়দান, চট্টগাম বি সশ-ছল ছুল মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্স্রাম মহানগরী মজলমনে এটিএমজ অজ রুন এটি এম ইসলমেক্তি ক্তিন্ দাবীতে ইসলামে‎'‎‎

এছাড়া সমাবেশে জামায়াতের নেতারা সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল লালদীঘি থেকে শুরু হয়ে পুরাতন রেল স্টেশনে গিয়ে শেষ হয়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com