চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা

চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ-কে শুভেচ্ছা জানিয়ে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল আনন্দ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে আজ।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী রাহাত উল্লাহ রবিন, এবং সঞ্চালনা করেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা আকতার হোসেন।

সমাবেশে রাহাত উল্লাহ রবিন বলেন, “আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ও দীর্ঘদিনের কারাবরণ করা নেতা বেলায়েত হোসেন বুলু ও জমির উদ্দিন নাহিদকে নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমরা বুলু-নাহিদ ভাইয়ের নেতৃত্বে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল রাজপথে ঐক্যবদ্ধ থাকব।”

এ সময় উপস্থিত ছিলেন মামুন, রাজু, সেকেন্দার, জাবেদ, শাকিল, ওয়াসিম, জাকের, হোসেন, জলিল, এরশাদ, রহিম, মেহরাজ, শাহ আলম, গিয়াস উদ্দিন, বাবু, আজগর রিদয়, তুহিন, রমজান, বসর, শাহীন, ইয়াছিন, সাগর, আরিফুল ইসলাম, সোহাগসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com