Home » ওমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ওমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

by খবর ২৪ ঘন্টা
0 comments 1K views
A+A-
Reset
ওমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ওমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ওমানের বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিমের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, জাতীয়তাবাদী দল বিএনপি, বন্ধু সমাজ, বাংলাদেশ স্কুল মাস্কাট, চট্টগ্রাম সমিতি ওমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

দূতাবাসের হলরুমে আয়োজিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এরপর ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ আয়োজনে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com