২০২৩ সালে শুরু হওয়া মেয়েদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস তিনবারই ফাইনালে উঠেছে। গ্রুপপর্বেও তারা প্রতিবারই শীর্ষে থেকেছে। তবুও শিরোপা খরা কাটাতে পারেনি দিল্লির মেয়েরা। একই ভাগ্য পুরুষ দলটিরও, ২০২০ সালের ফাইনালে হেরে গিয়েছিল তারা।
এবারের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ রানে দিল্লিকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বাই তোলে ১৪৯ রান। রান তাড়ায় দিল্লি শেষ পর্যন্ত ১৪১ রানেই আটকে যায়।

ট্রফি হাতে হারমানপ্রীত কৌর
ফাইনালের সেরা খেলোয়াড় হন হারমানপ্রীত কৌর (৪৪ বলে ৬৬)। সিরিজসেরা হন নাট স্কাইবার ব্রান্ট, যিনি পুরো আসরে সর্বোচ্চ ৫২৩ রান করেন। এখন পর্যন্ত মেয়েদের আইপিএলে একমাত্র খেলোয়াড় হিসেবে ১ হাজার রান পার করেছেন তিনিই। দ্বিতীয় সর্বোচ্চ (৯৭২) রান করেছেন এলিস পেরি।

সর্বোচ্চ ৫২৩ রান করে সিরিজসেরা খেলোয়াড় হন ইংলিশ ক্রিকেটার নাট স্কাইবার ব্রান্ট
এদিকে, এমেলিয়া কের ও হেইলি ম্যাথুস ১৮টি করে উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন।
দিল্লির দুর্ভাগ্য চলছেই!

স্কটিশ ক্রিকেটার সারাহ ব্রাইসের হতাশা যেন পুরো দিল্লিরই প্রতিচ্ছবি
পুরুষদের আইপিএলে ১৭ আসরের একবারও শিরোপা জিততে পারেনি দিল্লি। তিনবারের ফাইনালে উঠেও মেয়েদের দলও এবার শিরোপা হারাল। তাহলে কি দিল্লির কপালে শুধুই হতাশা?