Home » পটিয়ায় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামানের রাজনৈতিক আধিপত্য

পটিয়ায় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামানের রাজনৈতিক আধিপত্য

জমি দখল, চাঁদাবাজি ও সম্পত্তি লুটের অভিযোগ

0 comments 824 views
A+A-
Reset
পটিয়ায় মোহাম্মদ হাসানুজ্জামানের রাজনৈতিক আধিপত্য

পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ইউসুফ প্রফেসরের বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামান, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্কিত, এখন আলোচনায় রয়েছেন তাঁর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, এবং সম্পত্তি লুটের নানা অভিযোগ নিয়ে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি রাজনৈতিক প্রভাবের মাধ্যমে এখনো এলাকার মানুষদের ভয়ভীতির মধ্যে রেখেছেন।

হাসানুজ্জামান, যিনি চট্টগ্রাম-১২ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে পরিচিত, ২০২৪ এর বিতর্কিত নির্বাচনে উক্ত আসনে জয়ী সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে মিলে এলাকার জমি দখল ও চাঁদাবাজির কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। ২০২৪ সালের ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও হাসানুজ্জামান এখনো তার আধিপত্য ধরে রেখেছেন এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সম্পত্তি জোর করে দখল করে বিক্রি করে দিয়েছেন। অভিযোগ আছে, যারা এর বিরোধিতা করতে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধে তিনি শারীরিক হুমকি দিয়ে থাকেন এবং স্থানীয় প্রশাসনও তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না।

২০২৪ সালে যখন বৈষম্যবিরোধী আন্দোলন সংগঠিত হয়, হাসানুজ্জামান সেই সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং প্রকাশ্যে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেছিলেন। তার এই কার্যকলাপের কারণে এলাকাবাসী এখনও তাকে ভয় পান এবং অভিযোগ করার সাহস পান না। যদিও পটিয়া থানায় অনেকবার তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তবে তাঁর রাজনৈতিক শক্তি ও প্রভাবের কারণে তিনি এখনও আইন-শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

এলাকার মানুষের অভিযোগ, হাসানুজ্জামান সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এলাকার জনসাধারণকে আতঙ্কে রেখেছেন এখনো। এলাকার সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছেন, কারণ তিনি স্থানীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তাঁকে ঘিরে কিছু অজ্ঞাত রাজনৈতিক শক্তি এবং ব্যক্তিগত গোষ্ঠীও কাজ করছে, যার ফলে তিনি প্রায়শই আইনকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।

এদিকে, এলাকার মানুষ দাবি করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করলে এই অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে।

এই পরিস্থিতিতে এলাকাবাসী আশা করছেন, দ্রুত প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং পটিয়া তথা চট্টগ্রামের সাধারণ মানুষের অধিকার রক্ষায় এগিয়ে আসবে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com