চট্টগ্রাম

শিশুর চিকিৎসায় মানবিক সহায়তা দিলেন বিএনপি নেতা মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে আজ (২৫ এপ্রিল, ২০২৫) এক শিশুর চিকিৎসায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মাত্র ৮ বছরের শিশু অত্রি দাশ হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছে চট্টগ্রামে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদয়ে একটি ছিদ্র রয়েছে এবং এই জটিলতা নিরসনে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন, যার খরচ আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকা। কিন্তু শিশুটির বাবা নিতাই দাশ একজন সাধারণ মানুষ, যার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়।

এই হৃদয়বিদারক খবর জানার পর মানবিক সহায়তায় এগিয়ে আসেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সহায়তা পেয়ে শিশুটির বাবা জানান,

“ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে বিএনপি নেতা মীর হেলাল সমাজের সামনে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।”

আজ এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করেন চকবাজার থানা যুবদলের সংগঠক এবং জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি বাপ্পী দে। এছাড়াও উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদ, প্রান্ত বসাক, জীবন মিত্র রাজ, রানা, ফরহাদুল ইসলাম তারেক এবং স্বেচ্ছাসেবকদল নেতা আমির খসরু রাজু।

ব্যারিস্টার হেলালের এই সহানুভূতিশীল পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বাপ্পী দে বলেন,

“এটাই হওয়া উচিত একজন সত্যিকারের রাজনৈতিক নেতার মানবিক চেহারা। আমি মনে করি শিশুর জীবন রক্ষায় আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ধর্ম কিংবা পরিচয় নয়—প্রথমেই আমরা মানুষ।”

বিএনপির পক্ষ থেকে শিশু অত্রি দাশের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে এবং যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com