আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও সুলভ করতে এসআইজি ওভারসিজ চিটাগং আগামী ২৩ মে ২০২৫, বৃহস্পতিবার আয়োজন করছে ‘গ্লোবাল ইউনিভার্সিটিজ স্কলারশিপ ডে’। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আয়োজনে অনলাইনের মাধ্যমে (Zoom) সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকবে শিক্ষার্থীদের জন্য।
এই আয়োজনে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়ার Group of Eight (Go8) এর সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি ভর্তি এবং বিভিন্ন স্তরের স্কলারশিপের সুযোগ পাবেন। উল্লেখ্য, Go8 অস্ট্রেলিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটি গ্রুপ, যার সদস্য প্রতিষ্ঠানগুলো হলো: The University of Melbourne, The Australian National University (ANU), The University of Sydney, The University of Queensland (UQ), The University of New South Wales (UNSW Sydney), The University of Western Australia (UWA), The University of Adelaide এবং Monash University।

এই অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীরা স্পট অ্যাডমিশনের সুযোগের পাশাপাশি ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবেন। এছাড়া আয়োজনে থাকবে IELTS, PTE, GRE, GMAT, TOEFL ও SAT প্রস্তুতির জন্য বিশেষজ্ঞদের পরিচালনায় একটি ফ্রি ডেমো সেশন। ভিসা প্রসেসিং, ইউনিভার্সিটিতে আবেদন এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গাইডেন্স নিয়েও থাকবে আলাদা সেশনের ব্যবস্থা।
অস্ট্রেলিয়ায় বসবাসকারী এসআইজি ওভারসিজ চিটাগং এর পরিচালক কপিল দেব বলেন,
“আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য চট্টগ্রামের মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার একটি বাস্তব ও সহজ পথ দেখানো। এখন আর শুধু চিকিৎসা বা প্রকৌশল নয়, বাংলাদেশি শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মাইনিং ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল বিজনেসের মতো আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। আমরা চাই এই প্রতিভাবান প্রজন্ম যেন আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ পায়—এই আয়োজন তাদের জন্য সেই সম্ভাবনার দরজা খুলে দেবে।”
অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা নিম্নলিখিত Zoom লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন:
https://us06web.zoom.us/meeting/register/VmDZZ2PWSH2pxqEmnB52Uw
যোগাযোগ: +880 1886 851 022
অফিস: ৬, সানমার স্প্রিং গার্ডেন, চট্টগ্রাম
ইমেইল: chittagong@sigoverseaschittagong.com