Home » আয়ারল্যান্ডের প্রেসিডেন্টস গোল্ড মেডেল পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী

আয়ারল্যান্ডের প্রেসিডেন্টস গোল্ড মেডেল পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী

0 comments 180 views
A+A-
Reset
আয়ারল্যান্ডের ‘গেইস প্রেসিডেন্টস গোল্ড মেডেল’ পেয়েছেন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী

বাংলাদেশের কুমিল্লার লাকসামের সন্তান ও গ্যালওয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থী তাহসিন কামাল আয়ারল্যান্ডের সর্বোচ্চ জাতীয় যুব সম্মাননা ‘গেইস প্রেসিডেন্টস গোল্ড মেডেল’ অর্জন করেছেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্স সম্প্রতি ডাবলিনের ফিনিক্স পার্কে রাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাহসিনকে এই পদক প্রদান করেন।

তাহসিন কামাল বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে এই সম্মাননায় ভূষিত হলেন, যা তাকে আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণ সমাজের এক অনুপ্রেরণামূলক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঢাকার স্কলাস্টিকা স্কুলের সাবেক শিক্ষার্থী তাহসিন ২০২০ সালের আগস্টে কোভিড-১৯ মহামারির কঠিন সময়েও আয়ারল্যান্ডে পাড়ি জমান চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার উদ্দেশ্যে।

‘গেইস প্রেসিডেন্টস গোল্ড মেডেল’ হলো আয়ারল্যান্ড সরকারের যুব উন্নয়ন কর্মসূচির আওতায় দেওয়া একটি উচ্চ মর্যাদার স্বীকৃতি, যা ১৪ থেকে ২৫ বছর বয়সী তরুণদের ব্যক্তিগত বিকাশ, সামাজিক নেতৃত্ব, সমাজসেবা ও শারীরিক ফিটনেসে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। এটি ১৯৮৫ সালে আয়ারল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট ড. প্যাট্রিক জে. হিলারির উদ্যোগে প্রবর্তিত হয়।

এই পুরস্কার অর্জনের জন্য তাহসিনকে প্রায় দুই থেকে তিন বছর সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করতে হয়েছে। তার অর্জনের মধ্যে রয়েছে—শিক্ষাগত সাফল্য, নেতৃত্বের গুণাবলি, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, স্বাস্থ্য-সচেতনতা কার্যক্রম এবং চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চারে যুক্ত থাকা। পুরস্কারটি শুধু সাফল্য নয়, বরং অধ্যবসায়, সাহসিকতা ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবেও বিবেচিত।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com