Home » ৫টা বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে দিলেন কিংবদন্তি কাফু

৫টা বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে দিলেন কিংবদন্তি কাফু

0 comments 985 views
A+A-
Reset
৫টা বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু

ব্রাজিল জাতীয় দলের কোচ নিয়ে চলমান বিতর্কে এবার মুখ খুললেন ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। বিদেশি কোচ আনচেলত্তির নিয়োগের গুঞ্জনের মাঝেই তিনি মনে করিয়ে দিলেন, ব্রাজিল তাদের পাঁচটি বিশ্বকাপ শিরোপাই জিতেছে দেশি কোচের অধীনে।

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর থেকেই জাতীয় দলের কোচ হিসেবে বিদেশি কাউকে নিয়োগ দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও বিদেশি কোচের পক্ষে মত দিলেও, রিভালদোর মতো অনেকে বিরোধিতা করেন। শেষ পর্যন্ত অবশ্য ব্রাজিল ফুটবল ফেডারেশন বিদেশি কোচ নিয়োগ দেয়নি।

তবে সাম্প্রতিক সময়ে আবারো আলোচনায় এসেছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নাম। এই প্রেক্ষাপটেই কাফু বলেন,

“যদি আনচেলত্তিকে নির্বাচন করা হয়, তবে আমরা তাঁকে স্বাগত জানাব। কিন্তু আমরা একমাত্র দল হিসেবে পাঁচবার বিশ্বকাপ জিতেছি বিদেশি কোচ ছাড়াই। আমাদের সব সময় দেশি কোচই ছিল, এটাই ব্যাপার।”

Carlo Ancelotti CT del Brasile dal 2024 - RSI

সাম্প্রতিক সময়ে আবারো আলোচনায় এসেছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নাম

তিনি যোগ করেন, “আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান কোচের ওপরই বাজি ধরব। কারণ টুর্নামেন্টে এখনো দেড় বছর বাকি। তাই আমি একজন কোচকে দল গঠনের সুযোগ দিতে চাই, যেন তিনি পরিকল্পনা অনুযায়ী দল তৈরি করতে পারেন। চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিদেশি কোচ দীর্ঘমেয়াদে হয়তো সফল হতে পারেন, তবে বর্তমানে দেশি কোচই উপযুক্ত।”

তবে আনচেলত্তির দক্ষতা ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে কাফু বলেন, “আনচেলত্তি একজন অসাধারণ কোচ। তিনি শুধু একজন কোচই নন, মিলানে ছিলেন বাবা, বন্ধু এবং ভাইয়ের মতো। ম্যাচ এবং অনুশীলন সেশনগুলো বোঝার অসাধারণ ক্ষমতা আছে তাঁর। খেলোয়াড়দের ভালোবাসা দিয়ে আগলে রাখেন তিনি। যেখানে গেছেন, সেখানেই সাফল্য পেয়েছেন। ফলে ব্রাজিল জাতীয় দলকেও জেতাতে পারেন।”

বিশ্বকাপের মঞ্চে সফলতার ইতিহাস তুলে ধরে কাফুর এই বক্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—ব্রাজিল কি দেশি ঐতিহ্য বজায় রাখবে, নাকি আধুনিক ফুটবলের ধারায় বিদেশি কোচের পথে হাঁটবে?

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com