Home » শুটিং সেটে দুর্ঘটনায় আহত অভিনেত্রী তটিনী

শুটিং সেটে দুর্ঘটনায় আহত অভিনেত্রী তটিনী

0 comments 1K views
A+A-
Reset
শুটিং সেটে দুর্ঘটনায় আহত অভিনেত্রী তটিনী

চট্টগ্রামে নাটকের শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রোববার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাব সংলগ্ন একটি বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের ঈদ নাটকের শুটিং চলাকালে তার মাথায় একটি লাইট স্ট্যান্ড পড়ে গেলে তিনি আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব

ঘটনার পরপরই তটিনীকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় অভিনেত্রীকে এখন সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তাকে কিছুদিন কথা বলতে নিষেধ করেছেন।

May be an image of 1 person and smiling

এ দুর্ঘটনার পর নাটকের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক হাসিব হোসাইন রাখি। তিনি বলেন, “শুটিং ইউনিটের সকলের মন খারাপ। তটিনীর সুস্থতা কামনায় আমরা অপেক্ষা করছি।”

তৌসিফ মাহবুব বলেন, “ঘটনাটি খুবই আকস্মিক। লাইট স্ট্যান্ডটি হঠাৎ ভারসাম্য হারিয়ে তটিনীর মাথায় পড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিই। আলহামদুলিল্লাহ, বড় ধরনের বিপদ হয়নি, এখন শঙ্কামুক্ত।”

May be an image of 6 people, people smiling and aircraft

নাটক ‘মন মঞ্জিলে’ ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হওয়ার কথা ছিল। তটিনীর সুস্থতা বিবেচনায় এখন শুটিং কবে আবার শুরু হবে, তা অনিশ্চিত।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com