Home » ফুটবলার ঋতুপর্ণার মায়ের পাশে তারেক রহমান

ফুটবলার ঋতুপর্ণার মায়ের পাশে তারেক রহমান

0 comments 109 views
A+A-
Reset
ফুটবলার ঋতুপর্ণার মায়ের পাশে তারেক রহমান

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিভাবান ডিফেন্ডার ঋতুপর্ণা চাকমার ক্যানসারে আক্রান্ত মা ভূজোপতি চাকমার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে রাঙামাটির কাউখালীর পাহাড়ি গ্রাম মগাছড়িতে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল তার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা ও সহমর্মিতা বার্তা পৌঁছে দেয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ভূজোপতি চাকমার হাতে সরাসরি চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করা হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “আমরা বিএনপি পরিবার”-এর পক্ষ থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, যাতে করে একজন জাতীয় নারী ক্রীড়াবিদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করা যায়।

বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা

প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম, সদস্যসচিব মোকছেদুল মোমিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার প্রমুখ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com