Home » বাপ্রাশিসকস চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিদায়, অবসর ও পদোন্নতিতে সংবর্ধনা অনুষ্ঠিত

বাপ্রাশিসকস চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিদায়, অবসর ও পদোন্নতিতে সংবর্ধনা অনুষ্ঠিত

0 comments 122 views
A+A-
Reset

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি (বাপ্রাশিসকস), চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে বদলী ও অবসরজনিত বিদায় এবং পদোন্নতিতে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই ২০২৫), চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক মো: আতাউর রহমান। সভাপতিত্ব করেন মো: আজিজুল হক ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সুমন নন্দী ও রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় প্রাক্তন সভাপতি মো: জসিম উদ্দিন (বদলীজনিত) ও মানষ চৌধুরী (অবসরজনিত)-কে। পাশাপাশি পদোন্নতিপ্রাপ্ত ছয়জন কর্মচারীকে মো: আব্বাস আলী, মো: জসিম উদ্দিন আহাম্মদ চৌধুরী, নাসিমা চৌধুরী, গৌর নিতাই ভট্টাচার্য্য, প্রতাপ কান্তি দস্তিদার ও রাখাল কৃষ্ণ দাশ—কে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন আকতার চৌধুরী, সুপারিনটেনডেন্ট, পিটিআই, চট্টগ্রাম, মামুন কবির, শিক্ষা অফিসার, ডিডি অফিস, চট্টগ্রাম, মো: রবিউল হোসেন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চট্টগ্রাম। বক্তব্য রাখেন মো: জাকির হোসেন, মো: ফজলুল হক, তুষার কান্তি চাকমা, মো: নুরুজ্জামাল, সা: সম্পাদক, মো: শরিফুল ইসলাম পাটোয়ারী, সভাপতি, চট্টগ্রাম জেলা কমিটি প্রমুখ।

বক্তারা কর্মচারীদের ন্যায্য দাবি ও পদোন্নতির বিষয়গুলো তুলে ধরেন এবং বাস্তবায়নের বিষয়ে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com