দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার ম্যাথিউ ব্রিটজকে ওয়ানডে ক্রিকেটে লিখলেন রেকর্ডের নতুন অধ্যায়। অভিষেকের পর টানা প্রথম চার ম্যাচে অর্ধশতক হাঁকানো ইতিহাসের প্রথম ক্রিকেটার তিনি।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন ব্রিটজকে। পরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে কেয়ার্নসে প্রথম ম্যাচে ৫৭ (১৯ আগস্ট) ও দ্বিতীয় ম্যাচে ৮৮ (২২ আগস্ট) রান করেন এই প্রোটিয়া ব্যাটার।

ম্যাথিউ ব্রিটজকে
যদিও প্রথম চার ইনিংসে ফিফটি করার কীর্তি আছে ভারতের নবজ্যোত সিং সিধুরও। ১৯৮৭ সালের বিশ্বকাপে অভিষেকের পর তিনি খেলেছিলেন ৭৩, ৫৫, ৫১ ও ৫৫ রানের ইনিংস। তবে সিধুর রেকর্ডে মাঝখানে একটি ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে তিনি ব্যাট করার সুযোগ পাননি।

নবজ্যোত সিং সিধু
টানা তিন ওয়ানডেতে ফিফটি হাঁকানো ক্রিকেটারের সংখ্যা অবশ্য আরও দু’জন। দুজনই নেদারল্যান্ডসের—টম কুপার ও ম্যাক্স ও’ডাউড।