বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৃহীত ৩১ দফার ২৬ নং দফার উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক ডা. এম এ তাইফুল হক আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) বক্স বিতরণ করেছেন।

ডা. তাইফুল হক বলেন,
“রাস্তার পথে চলাচলের সময় অনেক মানুষ দুর্ঘটনার শিকার হন। পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরাও দায়িত্ব পালনকালে শারীরিকভাবে দুর্ঘটনার সম্মুখীন হন। হাসপাতালে যাওয়ার আগে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদানের সুযোগ দিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারাবাহিকভাবে করছে এবং ভবিষ্যতেও আরও সম্প্রসারিতভাবে করবে।”

এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ আশরাফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।