Home » চট্টগ্রামে জালনোট ও ওয়াকিটকিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

চট্টগ্রামে জালনোট ও ওয়াকিটকিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

0 comments 163 views
A+A-
Reset
চট্টগ্রামে জালনোট ও ওয়াকিটকিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, শনিবার নতুন রেলওয়ে স্টেশন ৭ নং পাকিং এর প্রবেশ মুখ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মো. আজিম (৩০) ও একই জেলার নাঙ্গলকোট উপজেলার আশার কোটা গ্রামের মো. সোহাগ (৩৬)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, জিজ্ঞাসাবাদে আজিম স্বীকার করেছেন যে, সহযোগী সোহাগের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছিলেন। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা ওয়াকিটকি ব্যবহার করতেন। তারা যুবলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত বলে স্বীকার করেছেন।

ওসি আরো জানিয়েছেন, সংশ্লিষ্ট আইনে মামলা করে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com