বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল – পতেঙ্গা থানা ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গতরাতে (২৯ অক্টোবর, ২০২৫) এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর এবং সদস্য সচিব ছাবের আহমেদ টারজেন।
সভায় সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নাছির এবং সঞ্চালনা করেন থানা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি, কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য করতে পারেনি, পরিবারের পাশে থাকতে পারেনি।”
তিনি আরও বলেন, “বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, কৃষকদের কষ্ট লাঘবে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। সামনেও বিএনপি ক্ষমতায় এলে বীজ, সারসহ যাবতীয় কৃষি উপকরণের মূল্য সাধারণ কৃষকের নাগালের মধ্যে নিয়ে আসা হবে।”
সভায় চট্টগ্রাম মহানগর কৃষক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীসহ দক্ষিণ চট্টগ্রামের কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।