Home » পটিয়ায় নাম্বারপ্লেটবিহীন সিএনজির ধাক্কায় গুরুতর আহত খবর ২৪ ঘন্টা’র সাংবাদিক ওমর ফায়েক

পটিয়ায় নাম্বারপ্লেটবিহীন সিএনজির ধাক্কায় গুরুতর আহত খবর ২৪ ঘন্টা’র সাংবাদিক ওমর ফায়েক

by খবর ২৪ ঘন্টা
0 comments 140 views
A+A-
Reset

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনলাইন সংবাদমাধ্যম খবর ২৪ ঘন্টা’র সাংবাদিক ওমর ফায়েক। উল্টোপথে আসা নাম্বারপ্লেটবিহীন একটি সিএনজি অটোরিকশার বেপরোয়া ধাক্কায় তিনি আহত হন।

গতকাল দুপুর আনুমানিক ১২টার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, নাম্বারপ্লেটবিহীন একটি সিএনজি অটোরিকশা উল্টোপথে এসে দ্রুতগতিতে চলছিল। এ সময় সিএনজিটি মোটরসাইকেলে থাকা সাংবাদিক ওমর ফায়েককে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ওমর ফায়েকের মোটরসাইকেলটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি গুরুতর আহত হন। এতে তার ডান পা মচকে যায়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার পরপরই ঘাতক সিএনজি চালক ও নাম্বারপ্লেটবিহীন অটোরিকশাটির খোঁজে চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, শান্তিরহাট এলাকায় দীর্ঘদিন ধরে নাম্বারপ্লেটবিহীন চলাচলকারী সিএনজির দৌরাত্ম্য বেড়ে গেছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হচ্ছে।

স্থানীয়রা দ্রুত ঘাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com