চট্টগ্রাম

চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে আবু সুফিয়ানের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের সমর্থনে নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডস্থ টাকশাহ মিয়া মসজিদ লেইন, চন্দনপুরা, সিরাজউদ্দৌলা রোড ও বাকলিয়া এক্সেস রোড এলাকায় আজ ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগে মোহাম্মদ আবু সুফিয়ান নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন। এসময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

গণসংযোগকালে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com