চট্টগ্রাম

বিএনপির বিজয় উপলক্ষে জমিয়তুল ফালাহ মসজিদে শোকরানা মাহফিল

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং বাংলাদেশের আপামর জনসাধারণের বিজয়। দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের পর জনগণ ব্যালটের মাধ্যমে যে রায় দিয়েছে, তার জন্য মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করা হচ্ছে।

তিনি বলেন, আজ থেকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে তাঁদের লক্ষ্য এবং বিজয়ের সঙ্গে দায়িত্ব ও দায়বদ্ধতা বহুগুণ বেড়ে গেছে। চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদে জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া ও শোকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-৭ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

নবনির্বাচিত সংসদ সদস্যরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং ধর্ম-বর্ণনির্বিশেষে পাশে থাকার জন্য চট্টগ্রামের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীকেও ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম আনোয়ার হোসেন লিপু, জমিয়তুল ফালাহ মসজিদ মুসল্লী পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com