Home » সবচেয়ে বেশি মন্ত্রী চট্টগ্রাম বিভাগে, কম সিলেটে

সবচেয়ে বেশি মন্ত্রী চট্টগ্রাম বিভাগে, কম সিলেটে

by খবর ২৪ ঘন্টা
0 comments 61 views
A+A-
Reset
সবচেয়ে বেশি মন্ত্রী চট্টগ্রাম বিভাগে, কম সিলেটে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মন্ত্রিসভায় শপথের জন্য মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দুজনের নাম এসেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, মন্ত্রিসভায় সবচেয়ে কম দুজনকে নেওয়া হয়েছে সিলেট বিভাগ থেকে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান।

এছাড়া একই বিভাগে প্রতিমন্ত্রী হলেন- জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

সিলেট বিভাগ থেকে মন্ত্রী হলেন- আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

নতুন সরকারের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com