চট্টগ্রাম

চট্টগ্রামে মাহে রমাদানকে জানিয়ে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পবিত্র মাহে রমাদান ১৪৪৭ হিজরীকে স্বাগত জানিয়ে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা রমাদানের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে নৈতিকতা ও সংযম চর্চার আহ্বান জানান।

নগরীর সিমেন্ট ক্রসিং থেকে শুরু হয়ে আলিশাহ জামে মসজিদ প্রাঙ্গণে র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

বক্তব্যে তিনি মাহে রমাদানকে তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাস হিসেবে উল্লেখ করে এর পবিত্রতা রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমাজে অশ্লীলতা বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, রমাদান শুধু ইবাদতের মাস নয়, বরং ব্যক্তি ও সমাজজীবনে নৈতিক পরিবর্তন আনার একটি সুবর্ণ সুযোগ। এ সময় তারা সামাজিক সংহতি, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com