Home » চবি শিক্ষার্থীদের সংগঠন ‘ভয়েস অফ স্টুডেন্টস’-এর নতুন কমিটি ঘোষণা

চবি শিক্ষার্থীদের সংগঠন ‘ভয়েস অফ স্টুডেন্টস’-এর নতুন কমিটি ঘোষণা

0 comments 202 views
A+A-
Reset

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নতুন এক সংগঠন ‘ভয়েস অফ স্টুডেন্টস’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে তানিয়া আক্তার মাহি দায়িত্ব পেয়েছেন।

রবিবার (০৮ মার্চ, ২০২৬) সংগঠনটির এক সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।

সভাপতি আশিকুর রহমান

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আবু নাসিম। সহ-সভাপতি ও সহ-প্রতিষ্ঠাতা ইফতেখার হোসাইন ও রাবিউল হাসান শাফি। সিনিয়র যুগ্ম সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সুলতানুল আরেফিন। যুগ্ম সম্পাদক মো. শান্ত মিয়া। সাংগঠনিক সম্পাদক উলফাতুর রহমান রাকিব ও ওয়াহিদা সুলতানা নিলিমা। দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সুমন ও সহকারী দপ্তর সম্পাদক সুয়াইব ইসলাম শুভ। অর্থ সম্পাদক ইমতিয়াজ ইসমাইল ও আরাফাত আল রিয়াদ।

সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি

ইভেন্ট সম্পাদক সাইয়েদা ওয়াজিহা নাওয়ার ও জাছিয়া মারিয়াম। সাংস্কৃতিক সম্পাদক মারিয়া আলম এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া মিম। জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলি আহসান মুজাহিদ, উম্মে হুন্নি উস্রাত ও তরিকুল ইসলাম পথিক। মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মাঝহারুল ইসলাম শুভ ও রাহুল হাসান। মাল্টিমিডিয়া সম্পাদক জিয়াউর রহমান।

লজিস্টিকস সম্পাদক হিসেবে আছেন আবু সালেহ ইব্রাহিম, মোহাম্মদ ওসমান গনি, জুরাইয়েদ হাকিম ও মনোয়ার হোসেন অর্পণ। প্রোগ্রামিং সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূরজাহান আলম বৃষ্টি, ইমাম হাসান, সুমাইয়া ইসলাম ও মোস্তাকিম চৌধুরি সামি। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ বিন আহসান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাসনিম বিনতে মাযহার, মাসুদুর রহমান নয়ন, তাজকিরাতুন নূর অপি, আবরার রহমান, হুমাইরা তাসপিকা তিশা, তন্ময় সাহা, উৎসব সরকার ও সাব্বির হোসেন।

নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সংগঠন সবসময় সোচ্চার থাকবে। আবাসন, পরিবহন ও অ্যাকাডেমিক জটিলতাসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা হবে।

You may also like

প্রকাশক: অধ্যাপক ওমর
সম্পাদক: দাঊদ আরমান
বার্তা প্রধান: মোহাম্মদ মুমিনুল ইসলাম
প্রচার সম্পাদক: ড: মো: মিজানুর রহমান

ঢাকা অফিস: গুলফেসা টাওয়ার (লেভেল-১২), মগবাজার, ঢাকা, বাংলাদেশ
চট্টগ্রাম সম্পাদকীয় অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

যোগাযোগ: +880 1893 603232, +880 1759 588369
ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com